বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় বিলে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ বার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ময়মনসিংহের ভালুকা উপজেলার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর লাবিব খান নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত লাবিব খান উপজেলার চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র এবং ভালুকা পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিন খানের ছেলে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর কয়েকজন বন্ধুকে নিয়ে হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। একপর্যায়ে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে দীর্ঘ সময়েও তার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাতভর উদ্ধার অভিযান চালানোর পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ডুবুরি দল বিল থেকে লাবিবের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিহত লাবিবের প্রথম জানাজা বৃহস্পতিবার দুপুরে ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি ধলিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category