বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষক সুদীপ্ত চক্রবর্তী কারাগারে, রিমান্ড শেষে আদালতের আদেশ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া সহযোগী অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। একই সঙ্গে আসামিপক্ষ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ভোরে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। মামলার পর ওইদিনই রাজধানীর উদয়ন ম্যানশন এলাকা থেকে সুদীপ্ত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category