বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যক্তিকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মো. আব্দুর রহমান জানান, তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চন্ডিপুর মোল্লা কোনা এলাকার বাসিন্দা। গতকাল অজ্ঞাত মাধ্যমে তার কাছে কাফনের কাপড় পাঠানো হয়, যা তিনি সরাসরি প্রাণনাশের হুমকি হিসেবে বিবেচনা করছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামরাগ্রাম কসাই বাড়ির বাসিন্দা জুলহাস বেপারির বিরুদ্ধে এ ঘটনার সন্দেহ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আজ তিনি চৌদ্দগ্রাম থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category