সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মে) দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেন কমেছে, তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৮ পয়েন্টে নেমে এসেছে। অন্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৮ ও ২০০৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৬৫ কোটি টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩২ কোটি ২৯ লাখ টাকা।
ডিএসইতে এদিন ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে, ২১৬টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুন্নু সিরামিক, ডোমিনেজ স্টিল, মালেক স্পিনিং, টেকনো ড্রাগস, জিকিউ বলপেন, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক ও মীর আকতার।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টির দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে মোট ২০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫ কোটি টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ১৭ লাখ টাকা।
Leave a Reply