বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

১৩ মে থেকে ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৫ বার

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যাত্রীসেবায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে ১৩ মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে এবং এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়েও আলোচনা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ীই টিকিট বিক্রির সময়সূচি চূড়ান্ত করা হয়েছে এবং ১৩ মে থেকেই কার্যক্রম শুরু হবে।

টিকিট বিক্রি প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ) ট্রেনের জন্য চালু থাকবে।

একজন যাত্রী দিনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। এছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে ১০টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ ট্রেন চলবে। পাশাপাশি ঈদযাত্রা ও ঈদের পর বিশেষ কয়েকটি রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে।

এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনও পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category