বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

১২০ ফ্লাইটে ৪৭ হাজার হাজি সৌদি পৌঁছেছেন, মৃত্যু ১০

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬ বার

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত হজে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। বুধবার (৬ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়, মৃত ১০ জনের মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

হজ বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনস-এর ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাস-এর ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এবার ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে ছেড়ে যায়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category