সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের পূর্ব পাশে জনসাধারণের কল্যাণে চলমান সরকারি রাস্তার ঢালাই কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম আহমদ আলী আব্দুল্লাহ (৭ নং ওয়ার্ড)। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়লে জনরোষ থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নলতা হাসপাতালের পূর্ব পাশে ৬৩ ফুট দৈর্ঘ্যর একটি ঢালাই রাস্তার কাজ চলাকালীন ইউপি সদস্য আব্দুল্লাহ আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করার চেষ্টা করেন। একে সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে উপস্থিত সচেতন জনতা প্রতিবাদ জানায়। এক পর্যায়ে উত্তেজিত জনতার সাথে উক্ত মেম্বারের ধস্তাধস্তি শুরু হয় এবং পরিস্থিতি গণধোলাইয়ের পর্যায়ে পৌঁছায়।
খবর পেয়ে ৬ নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জনস্বার্থে অতি প্রয়োজনীয় এই রাস্তা নির্মাণে বাধা প্রদান করায় অভিযুক্ত মেম্বার আব্দুল্লাহর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
Leave a Reply