বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশের ৩৯ কর্মকর্তার বদলি, ১২ জেলায় নতুন এসপি

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৮ বার

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পঞ্চগড়, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, ফেনী, বান্দরবান ও অন্যান্য কিছু জেলায় নতুন এসপি ও পদায়ন করা হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য বদলির মধ্যে রয়েছে—পঞ্চগড়ের এসপি রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে, তার স্থলে মিজানুর রহমানকে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে এবং তার স্থলে শাহনাজ বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়ও নতুন এসপি নিয়োগ ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি ডিএমপি, সিআইডি, এসবি, নৌ-পুলিশ, এপিবিএন এবং পুলিশ সদর দফতরেও একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এই রদবদলের মাধ্যমে মাঠ প্রশাসনে গতি আনা এবং দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category