বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে আটক ৮

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৮ বার

লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ছয় সদস্য এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে সদর উপজেলা ও কালীগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২), জাহিদুল ইসলাম (২৮), মিনার রহমান (৪০) এবং সরুজ আলী (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা ও অবৈধ আর্থিক লেনদেনের সময় ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন ও দশটি সিমকার্ড জব্দ করা হয়।

জব্দকৃত মোবাইলগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী মামলা হয়েছে।

অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মিনার রহমানকে সদর উপজেলার রতিপুর গ্রাম থেকে এবং ১ কেজি গাঁজাসহ সরুজ আলীকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন কবির বলেন, জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ কাজে জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category