গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম-সন্দেহজনক উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৮৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে।
একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২৫৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত নিশ্চিতভাবে হামে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, সন্দেহজনক হামে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে ২৯ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
Leave a Reply