বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

কাজিরহাটে মাদকসহ যুবদল নেতা তারেক আটক

নিজস্ব প্রতিবেদক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯ বার

​বরিশাল জেলার কাজিরহাট থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে হিজলা উপজেলা যুবদল নেতা মো. তারেকসহ কয়েকজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মো. তারেক ওই অঞ্চলের মাদক ব্যবসার অন্যতম মূলহোতা হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী ও কাজিরহাটসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাদকের ‘হোলসেলার’ হিসেবে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমনকি হিজলা থানার সন্নিকটে অবস্থান করেও তিনি তার এই অবৈধ কার্যক্রম চালিয়ে যেতেন বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।

​আটককৃতদের বিষয়ে কাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তারেকসহ বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

​এলাকার চিহ্নিত এই মাদক সম্রাট আটকের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কাজিরহাট থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category