বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ জন আটক

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬ বার

গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান জানান, অভিযানের সময় মাটির নিচে নির্মিত কয়েকটি কক্ষ ও সুরঙ্গপথের সন্ধান পাওয়া যায়, যা মাদক সংরক্ষণ ও সেবনের কাজে ব্যবহার করা হতো।

পরে ওই কক্ষগুলো থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের আলামত জব্দ করা হয়। একই সঙ্গে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৩৮ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক কেনাবেচায় ব্যবহৃত কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category