বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০ বার

রংপুরের গঙ্গাচড়া উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

সোমবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর আলম (৪৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার বড়বিল ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর-এর নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ একটি দল পশ্চিম বড়বিল এলাকায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এতে এলাকার তরুণরা মাদকের দিকে ঝুঁকছিল। এ বিষয়ে আগেও স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল।

ওসি আব্দুস ছবুর বলেন, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং গঙ্গাচড়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে।

অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category