ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী মারা যান। দুর্ঘটনার সময় ট্রাকটি সড়কে উল্টে পড়ে যায়।
ঘটনায় ট্রাকের চালক ও হেলপার এবং অটোরিকশার চালক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
Leave a Reply