বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে মারধর: গ্রেফতারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮ বার

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ী আব্দুল খালেকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুরে সদর উপজেলার গড়েয়া বাজারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, একই ইউনিয়নের আকবরসহ কয়েকজন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী খালেকের ওপর হামলা চালায়। হামলার পরও অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলেও দাবি করেন তারা।

জানা যায়, গত মাসের ২৮ তারিখ সন্ধ্যায় গড়েয়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আব্দুল খালেক। ঘটনার পর তার ছোট ভাই আব্দুল মালেক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় ইতোমধ্যে আকবর আলী নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, মামলার প্রধান আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই বাকিদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category