বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫ বার

হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, আলু ও কোরবানির বাজার নিয়ে সরকারের পরিকল্পনা

হাওড় অঞ্চলে সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ক্ষতির পরিমাণ বিবেচনায় কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে এবং এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস ধরে চলবে।

সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। কৃষিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সম্মেলনে আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তারা এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে কৃষিমন্ত্রী জানান, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এই সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া কোরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয় সম্মেলনে। কৃষিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে কোরবানির গরুর কোনো ঘাটতি নেই এবং বাজারে সংকট তৈরি হওয়ার সম্ভাবনাও নেই। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার সম্ভাবনা নেই বলেও সরকার মনে করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category