বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

টঙ্গীবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণে একজন আটক

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯ বার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের উন্নয়নমূলক লিফলেট বিতরণের অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার কাঠাদিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাঠাদিয়া ঢালীবাড়ি ও ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ওই রাতেই মো. এরশাদ হোসাইন বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রচারণামূলক লিফলেট বিতরণের অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, প্রাথমিক তদন্ত ও অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category