বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

হিজলায় ১০০ গ্রাম গাঁজাসহ ৫ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮ বার

​বরিশাল জেলার হিজলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ শামীম জমদ্দার (২৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত শামীম উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড়জালিয়া গ্রামের মোঃ আঃ হক জমদ্দার এর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শামীমকে তার নিজ এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত শামীম জমদ্দার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বেও ৫টি মাদক মামলা রয়েছে।

হিজলা থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেছেন। তার নেতৃত্বে থানা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। একের পর এক মাদকসেবী ও বিক্রেতা গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

এ বিষয়ে হিজলা থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মাদকের সাথে কোনো আপস নেই। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category