• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৪৪ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মারুফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যায়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সেখানে একজন তাকে ধর্ষণের পর অন্যরা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন।

রোববার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হলে একই রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) এবং একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত প্রয়োজনীয় আদেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category