• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

মানসনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ২৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বাজারজাত করার দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নগরীর সাহেববাজার এলাকার পিওর লাইভ ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি-কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদিত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

অভিযানে আরও দেখা যায়, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ বাধ্যতামূলক তথ্য উল্লেখ করা হয়নি, যা ভোক্তা অধিকার ও পণ্যের মান নিয়ন্ত্রণ বিধির পরিপন্থী।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ও ব্যবসা-বাণিজ্য শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category