• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

আরডিএর পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৫৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

‘সবুজের সাথে, আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রবিবার বিকেলে আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন আরডিএর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএর সাবেক পরিচালক ও কনসালটেন্ট (সিডিআরসি) ড. এ. কে. এম. জাকারিয়া, আরডিএ গোপালগঞ্জের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল্লাহ আল মামুন এবং আরডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান। এ সময় একাডেমির বিভিন্ন অনুষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মূল্যবোধ ও দায়িত্বশীলতা গড়ে তোলার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ নির্মাণ সম্ভব। তিনি জানান, দেশব্যাপী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আরডিএ আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর এক লাখ গাছের চারা রোপণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category