শায়খ আহমাদুল্লাহ বর্তমান বিশ্বব্যবস্থা ও মানুষের নৈতিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।
পোস্টে তিনি ২০২২ সালের FIFA World Cup Qatar 2022-এর বিপুল ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, ওই বিশ্বকাপে ২২০ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল। অন্যদিকে, World Food Programme-এর তথ্য অনুযায়ী, বছরে মাত্র ৪০ বিলিয়ন ডলার ব্যয় করলেই বিশ্বের ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যের ব্যবস্থা করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি বলেন, একদিকে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে ভুগছে, অন্যদিকে একটি খেলার পেছনে বৈশ্বিক উন্মাদনা মানবতার অবক্ষয়েরই প্রমাণ।
পোস্টের মন্তব্য অংশে তিনি আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম UKG-এর একটি জরিপের উদ্ধৃতি দেন। সেখানে বলা হয়েছে, চলমান বিশ্বকাপ ঘিরে করপোরেট খাতে প্রায় দুই লাখ কোটি টাকার উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
জরিপ অনুযায়ী, ম্যাচের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তনের পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী ম্যাচ দেখার জন্য দেরিতে অফিসে আসা, আগেভাগে চলে যাওয়া অথবা কর্মদিবসে অনুপস্থিত থাকার মতো আচরণ করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
শায়খ আহমাদুল্লাহর বিশ্লেষণধর্মী এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে এতে প্রায় ৬২ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে এবং দেড় হাজারেরও বেশি ব্যবহারকারী মন্তব্যের মাধ্যমে নিজেদের মতামত জানান।
Leave a Reply