সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে আজ শাহবাগে বিক্ষোভ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২ বার

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী।

সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখবেন মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন এবং কথিত পুশইনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category