• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৪৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর সীমান্তের পূর্ণভবা নদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।

তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে পুশইনের জন্য আনা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অংশেই অবস্থান করতে বাধ্য হন।

বিজিবি আরও জানায়, সীমান্তে কড়া নজরদারি ও অনড় অবস্থানের মুখে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category