শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

কৃষ্ণনগর বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩ বার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী জানান, তিনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রেজাউল ইসলাম রওশন কাগুজিসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে অফিসে তালা দিয়ে তারা পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত কার্যালয়ের দরজা খুলে ভেতরে গিয়ে একটি কোণায় আগুন জ্বলতে দেখেন।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম দাবি করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিরোধী পক্ষের লোকজন এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও কার্যালয় পরিদর্শন করেন। ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রাতেই কৃষ্ণনগর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category