বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

মাগুরা জেলা জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকেরকে দ্বিতীয়বারের মতো জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার রুকনিয়াত (সদস্যপদ) তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।

শুক্রবার সকালে মাগুরা জেলা জামায়াতের দোয়ারপাড় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শুরা ও কর্মপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। সভায় কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, সহকারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত জেলা আমির এবং সহকারী অধ্যাপক মশিয়ার রহমানকে ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জেলা আমিরের পদ থেকে অপসারণ করা হলেও পরে পুনর্বহাল করা হয়েছিল। তবে সম্প্রতি তার বিরুদ্ধে আবারও সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, অর্থনৈতিক অস্বচ্ছতা ও সংগঠন পরিচালনায় বিতর্কিত ভূমিকার অভিযোগ ওঠে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে নির্বাচনি তহবিল ব্যবস্থাপনা, স্থানীয় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম এবং অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতার অভাবসহ একাধিক বিষয়। এসব অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত চলমান রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে অধ্যাপক এম বি বাকের জানান, তাকে জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার রুকনিয়াত তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category