শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০ বার

গাজীপুর মহানগরের মালেকের বাড়ি ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ডেগেরচালা এলাকার ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের পোশাক কারখানার ষষ্ঠ তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর কারখানার কর্মীরা প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চৌরাস্তা, বাইপাস ও মডার্ন ফায়ার স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category