• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

পদ্মায় ভাসছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ২৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নাটোরের লালপুরে পদ্মা নদীর দুর্গম চরে বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আজিজুল হক ঝড়ু নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখ ও হাসিনা বেগমের ছেলে। তিনি রাজশাহীর চারঘাট এলাকার একটি বালু উত্তোলন পয়েন্টে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর এবং রাজশাহীর বাঘা সীমান্তবর্তী হবির চর এলাকায় বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আজিজুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, গোলাগুলির ঘটনার পর প্রতিপক্ষের লোকজন তার মরদেহ একটি স্পিডবোটে করে এনে লালপুর উপজেলার চরজাজিরা মৌজার কাছে পদ্মা নদীর তীরে ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী নদীতে নীল-সবুজ রঙের একটি স্পিডবোট ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ, কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ এবং লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে স্পিডবোটের ভেতর থেকে আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয়। তার বাম চোখের ওপরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে স্পিডবোটটিও জব্দ করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যেহেতু মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে, তাই এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category