• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

হিজলায় বজ্রপাতে কৃষকের পাঁচ গরু নিহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৬০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বরিশাল জেলার হিজলা উপজেলায় গতকাল ২৪ মে দিবাগত রাত আনুমানিক ১১ টার সময় এক ভয়াবহ বজ্রপাতের ঘটনায় এক খামারির ৫টি গরু মারা গেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে পুরো পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে। গতকাল রাতে উপজেলার ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত সাহাব আলী মাঝি হিজলা উপজেলার ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং হিজলা উপজেলার নিবন্ধিত ভোটার। তবে তাঁর বাসস্থানটি হিজলা ও মুলাদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এমনিতেই তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম বেশ কঠিন। গতকাল রাতে আকস্মিক ও তীব্র বজ্রপাতে তাঁর গোয়ালঘরে থাকা ৫টি গরু ঘটনাস্থলেই মারা যায়। ​ভুক্তভোগী সাহাব আলী মাঝি জানান, এই ৫টি গরুই ছিল আমার পরিবারের একমাত্র সম্বল এবং আয়ের প্রধান উৎস। বর্তমান বাজারে এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। চোখের পলকে আমার সব শেষ হয়ে গেল। এখন আমি পরিবার নিয়ে কীভাবে বাঁচব, তা ভেবে পাচ্ছি না, ​হঠাৎ করে এত বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় সাহাব আলীর পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় তাঁদের পক্ষে একা এই ক্ষতি কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়।এ বিষয়ে স্থানীয়রা হিজলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একজন অসহায় ও ক্ষতিগ্রস্ত লোকটির পাশে দাঁড়িয়ে তাঁকে জরুরি সরকারি তহবিল থেকে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, হিজলা ও পার্শ্ববর্তী মুলাদী উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তরকে এই অসহায় পরিবারটির পুনর্বাসনে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category