দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু এবং হামের উপসর্গে মারা গেছে আরও ৯ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে। একই সময়ে সারা দেশে আরও এক হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫৪ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৪১৪ জন এবং নিশ্চিত হামে ৮৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
Leave a Reply