শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ বার

ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে হামে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। প্রতি রোগীর জন্য এই সেবার ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের রোগীদের জন্য ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে একটি আইসোলেশন ইউনিট চালু রয়েছে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীদের আনা-নেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাম্বুলেন্স সেবা ১০০ টাকায় প্রদান করা হবে এবং সেবার জন্য নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category