শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

হামে আক্রান্তের নতুন রেকর্ড, উদ্বেগ বাড়ছে দেশে

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৪ বার

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল এক হাজার ৪২৩ জন। আর গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২০৮ জন। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ৩৩৬ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ এক হাজার ৫৬৪ জন হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিল। এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে নতুন আক্রান্তের সংখ্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category