• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৫৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদেরকে পরামর্শ দেয়া হয়েছে। হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।

স্বাচ্ছন্দ্যময় ইবাদত- বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, এবছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সাথে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ( https://www.facebook.com/share/18o2D2qzXf/) নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে এবং তা হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category