জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি শ্রেণিকক্ষে অনৈতিক ও অসামাজিক আচরণের অভিযোগে দুই নবীন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
জানানো হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আইন ও সমাজকর্ম বিভাগের ওই দুই শিক্ষার্থীকে ক্লাসরুমে ‘অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে তাদের এ ধরনের আচরণে লিপ্ত অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি তদন্ত করে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হওয়ার অভিযোগে উভয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন ও শৃঙ্খলা নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Leave a Reply