শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহভাজন হামে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৩ বার

দেশজুড়ে হাম ও সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ২ জন এবং সন্দেহভাজন হাম রোগে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৮৬ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৯২৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯৮৩ জন রোগী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ হাজার ৯০ জন।

মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category