• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

হিজলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু

নিজস্ব প্রতিবেদক, বিপিসি বাংলা / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

​আজ সকাল ৯:৩০ মিনিটে মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হিজলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

​র‍্যালি শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

​হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

​এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সেবা নিতে আসা শত শত সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা, সহজে ও ভোগান্তিহীনভাবে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে স্টলগুলোতে সরাসরি সেবা নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগত সুবিধাভোগীরা।,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category