• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

ঝিনাইদহে ফ্যান দিয়ে ধান ঝাড়তে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৪১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় ফ্যান ব্যবহার করে ধান ঝাড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মজিবর খাঁ বাড়িতে ধান শুকানো ও পরিষ্কার করার কাজে একটি ইলেকট্রিক ফ্যান ব্যবহার করছিলেন। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি কাজ না করায় তিনি সেটি পরীক্ষা করতে যান। তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ফ্যানটি তার শরীরের ওপর পড়ে যায়।

স্বামীকে বিপদে পড়তে দেখে স্ত্রী মোমেনা বেগম তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা যায়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুইজনের এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা হতবাক হয়ে পড়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category