শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

‘কম বয়সে বিয়ে নয়, সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’ — শেফালি শাহ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২০ বার

বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণা এবং নারীদের ওপর থাকা সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ।

সম্প্রতি কানাডিয়ান ইউটিউবার ও উপস্থাপক লিলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তরুণীদের কম বয়সে বিয়ে না করার পরামর্শ দেন। একই সঙ্গে সন্তান নেওয়ার সামাজিক চাপ নিয়েও নিজের মত প্রকাশ করেন।

সাক্ষাৎকারে শেফালি শাহ বলেন, “ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্বতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়।”

৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, সমাজে নারীদের ওপর সবসময় বিয়ে ও সন্তান নেওয়ার এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করা হয়। সেই প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, “এই মন্তব্যের জন্য হয়তো আমাকে সামাজিক মাধ্যমে ট্রোলড হতে হবে। তবুও বলব, বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।”

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন শেফালি শাহ। তিনি জানান, তার পোষা দুটি কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’-কে পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন এবং নিজের সন্তানের মতো স্নেহ করেন।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেছিলেন। তবে চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুই সন্তান রয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category