• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে রোববার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৩৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামী রোববার (১৭ মে) দেশে আনা হবে বলে জানিয়েছেন তার বাবা ও সাবেক ফুটবলার কায়সার হামিদ। তার মৃত্যুতে পরিবারসহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় লিভার জটিলতায় আক্রান্ত হয়ে কারিনা কায়সার মৃত্যুবরণ করেন। চিকিৎসা চলাকালীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মারা যান।

কায়সার হামিদ জানান, রোববার দুপুরে চেন্নাই থেকে কারিনার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশে আনার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বনানী ডিওএইচএস জামে মসজিদে বাদ আসর।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও বাস্তবধর্মী কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। পরে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ৩৬-২৪-৩৬সহ বিভিন্ন প্রজেক্ট।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category