• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

ঠাকুরগাঁওয়ে লামিয়া নামে এক শিশুর মরা দেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে ভুট্টাক্ষেত থেকে মোছা. লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
নিহত লামিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলাম শফির মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে স্থানীয় জনতা আটক করে রেখেছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত রহস্য  উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category