• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

চমেকে লাইফ সাপোর্টে থাকা শিশু রেশমির মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু রেশমি আক্তার (১১) মারা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক তাসলিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমি ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গত ৭ মে রাত ৯টা ১০ মিনিটের দিকে তার মা সখিনা বেগম তাকে পাশের দোকানে পান আনতে পাঠান।

এ সময় রৌফাবাদ বিহারি কলোনির গলিতে মুখে মাস্ক পরা একদল দুর্বৃত্ত হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছিল। ছোট্ট রেশমি কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি তার বাঁ চোখ ভেদ করে মাথায় ঢুকে যায়।

পাঁচ ভাইবোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট। তার বাবা রিয়াজ আহমেদ পেশায় সবজি বিক্রেতা।

ঘটনার পর ৯ মে সকালে রেশমির মা সখিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানা-য় মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category