• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

নরসিংদীতে স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন।

নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশ উপজেলার জনতা জুট মিলে চাকরির কারণে নতুনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। এ নিয়ে দম্পতির মধ্যে নিয়মিত দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

পরে রাতে অভিমান করে রুমি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলার পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category