• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

গ্রামে লোডশেডিং নেই, যান্ত্রিক ত্রুটিতেই সাময়িক সমস্যা: বিদ্যুৎ উপদেষ্টা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৭০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি বা ফল্ট দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে সমস্যা সমাধান হলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

সম্প্রতি যে লোডশেডিং পরিস্থিতি দেখা দিয়েছিল, সেটি তেলের সংকটের কারণে নয় বলে দাবি করেন তিনি। তার ভাষায়, মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তেলের অভাবে কোনো লোডশেডিং হয়নি।

তিনি আরও বলেন, সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান এবং বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে তাদের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করেন।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে উপদেষ্টা জানান, সোলার প্যানেলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকেরা এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category