• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি / ৮৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন গোলাম মোমিত ফয়সাল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সাত সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮–এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা প্রমূখ।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, নতুন এ কমিটির মাধ্যমে কবিরহাটে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category