• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

শিগগিরই বাংলাদেশে সফর করবেন মার্কিন ব্যবসায়ীরা : সার্জিও গোর

নিশাত  ইসলাম / ১৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীরা আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি বলেছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী, আগামী সপ্তাহে বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন।তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ পারস্পরিক স্বার্থ বিষয়ে আলোচনা হয়।এর আগে, গতকাল শুক্রবার সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন তিনি।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি।

নিশাত ইসলাম / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category