আজ ১২ জুন ২০২৬ শুক্রবার সকাল ০৮টা হতে নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-সচিব প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, দারসুল হাদিস পেশ করেন ঢাকার বাসাবোর ঐতিহ্যবাহী নূরে মোহাম্মাদিয়া স. হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ধর্মীয় আলোচক মাওলানা ড. মুহাম্মাদ লোকমান হাকীম।
কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ আবুল কালাম, আলহাজ্ব মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, অর্থ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মুহাম্মদ ইউনূস আলী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ কাজী গোফরান, মুহাম্মদ ইয়াহিয়া, মুহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
Leave a Reply