শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

হাতিরঝিলে গুলিবিদ্ধ সাবেক শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩ বার

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় এক সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ, ওরফে কাইল্লা পলাশ, সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে পশ্চিম রামপুরার মক্কি মসজিদ সংলগ্ন রয়েল মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় ইয়াসিন খান পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কাইল্লা পলাশ দীর্ঘদিন কারাগারে ছিলেন। কয়েক বছর সাজা ভোগের পর সম্প্রতি তিনি মুক্তি পান। তার ওপর হামলার পেছনে পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category