শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

মোবাইল উৎপাদনে কর ছাড়ের প্রস্তাব

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬ বার

দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত ২২টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম করের হার বর্তমান ৫ শতাংশ ও ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং স্থানীয় শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া টেলিযোগাযোগ খাতেও স্বস্তি দিতে মোবাইল নেটওয়ার্ক সেবার ওপর উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এই হার ১২ শতাংশ থাকলেও তা কমিয়ে ১০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কর ছাড়ের ফলে মোবাইল ফোন উৎপাদন শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত হবে এবং দেশে প্রযুক্তি খাতের বিকাশ আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে মোবাইল সেবা খাতে কর কমানোর প্রভাব গ্রাহকদের ওপরও ইতিবাচকভাবে পড়তে পারে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category