শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৪ বার

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছেন।

এ সময় নতুন করে ৯৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জনে।

একই সময়ে আরও ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category