শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

দেশে হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪ বার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে মারা যাওয়া শিশুদের মধ্যে ১২ জন হামের উপসর্গে এবং একজন পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত ছিল।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ১৩২ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৮৬ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২১৪ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ শিশু।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category